1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি ব্রজলাল কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ এর বাছাই পর্ব শুরু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

সরকারি ব্রজলাল কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ এর বাছাই পর্ব শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ জন খবরটি পড়েছেন

আব্দুল্যাহ আল জুবায়ের,ক্যাম্পাস প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ এর বাছাই পর্ব ৭/৪/২৬ ও ৮/৪/২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ৯ টার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজজাক, শিক্ষক পরিষদ সম্পাদক মো: রেজাউল করিম খান

এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি, বিএনসিসি, রেঞ্জার ইউনিট, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, কলেজ থিয়েটার, আবৃত্তি সংগঠন ‘৫২’ এবং কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বাছাই পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এ বাছাই পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য যোগ্য প্রতিযোগীদের নির্বাচন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar