1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনা সরকারি ব্রজলাল কলেজে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

খুলনা সরকারি ব্রজলাল কলেজে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

ক্যাম্পাস প্রতিনিধি: আব্দুল্যাহ আল জুবায়ের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড–২০২৫।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার পাশাপাশি গবেষণাধর্মী চিন্তাচেতনা বিকাশের প্রতি গুরুত্বারোপ করেন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আয়োজনের কথা তুলে ধরেন।

অলিম্পিয়াডে খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উদ্দীপনা পুরো আয়োজনকে করে তোলে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসনে আরা, খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের বিভাগীয় প্রধানসহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণা মনোভাব এবং বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তাদের বিজ্ঞানচর্চায় এগিয়ে যেতে উৎসাহিত করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar