অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও একটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। একই সঙ্গে আল মদিনা প্রাইভেট হাসপাতালের বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।