1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবি ছাত্রশক্তির মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবি ছাত্রশক্তির মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬০ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণভোটে জনগণের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “আমরা দেখছি ২০টি অধ্যাদেশের চারটি বাতিল ও ১৬ টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি বর্তমান সরকার কোন এক এস্টাবলিশমেন্টের জন্য এ ধরণের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, “এই সরকারের কি এটুকু স্বকীয়তা নেই যে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। যাদের গ্রীন সিগনালে এ অধ্যাদেশ স্থগিত করা হয়েছে তারাই হাসিনা কে স্বৈরাচার বানিয়েছিল। আপনাদের সরকারের যদি বৈধতা থাকে তাহলে ৭০% জনগণের দেওয়া ম্যান্ডেটও মানতে হবে।”

সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, “বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে তারা এখন সেই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি ও সংসদে নীরবতা জনগণের রায়ের প্রতি অবহেলারই প্রমাণ। সরকার নিজেদের ঘোষিত প্রতিশ্রুতি ও সংস্কার এজেন্ডা থেকেও পিছিয়ে যাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”

জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তাই অবিলম্বে জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আয়ান।

এছাড়াও জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, জাকসুর কার্যকরী সদস্য ও জাবি ছাত্রশক্তির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar