1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

লোহাগাড়ায় হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। তোমরা দেশ ও জাতির গর্ব হবে—এই প্রত্যাশা রাখি।” তিনি আরও বলেন, হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

প্রধান শিক্ষক শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখছে। আমরা চাই, তারা শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হোক। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে পেরেছি।” তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের জন্য বিদ্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে। জীবনের যেকোনো প্রয়োজনে এই প্রতিষ্ঠান তোমাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহেদা আকতার, নিউরোলজি বিশেষজ্ঞ ডা. মনজুরুল কাদের চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, আজীবন দাতা সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য আবুল কালাম ও শাহজাহান পারভেজসহ আরও অনেকে।
শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar