1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারায়ণপুর ডি.এস. কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নারায়ণপুর ডি.এস. কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫২ জন খবরটি পড়েছেন

ফরিদআহমেদ,
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এ.কে.এম. হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সদস্য ও নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মোতালিব মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ডা. বশির উদ্দিন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান মাদ্রাসার উন্নয়নে নগদ তিন লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষপর্বে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar