1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাতার পাতায় স্বপ্ন, বাস্তবে বাল্যবিবাহ,কিশোরীদের অপূর্ণ জীবনের নীরব গল্প - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

খাতার পাতায় স্বপ্ন, বাস্তবে বাল্যবিবাহ,কিশোরীদের অপূর্ণ জীবনের নীরব গল্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

দারিদ্র্য ও সামাজিক বাস্তবতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এখনো অনেক কিশোরীর স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে, যার বড় একটি কারণ বাল্যবিবাহ। এমনই এক বাস্তবতার প্রতিচ্ছবি রাজশাহীর বাঘা উপজেলার এক স্কুলছাত্রী মোমেনা (ছদ্মনাম), যার লেখা একটি খাতা নতুন করে এই প্রশ্ন সামনে এনেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোমেনা তার স্কুলের খাতায় লিখেছিল, শিশুরা যখন স্বপ্ন দেখতে শেখে, তখনই অনেক মেয়েশিশুকে সেই স্বপ্ন ছেড়ে বিয়ের পথে হাঁটতে হয়। তার এই লেখার মধ্যেই উঠে এসেছে বাল্যবিবাহে স্বপ্নভঙ্গের এক নীরব বর্ণনা।

জানা যায়, মোমেনা নওটিকা আরিপপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। কিন্তু নবম শ্রেণিতে পড়ার সময়ই তার বিয়ে হয়ে যায়। পরে তার ছোট ভাই সেই বিদ্যালয়ে পড়তে এসে মোমেনার খাতাটি নিয়ে এলে বিষয়টি সামনে আসে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা দুলারি খাতুন খাতাটি পেয়ে সংরক্ষণ করেন। তিনি বলেন, গ্রামের অধিকাংশ মেয়েই বাল্যবিবাহের শিকার হয় এবং খুব কমই এ বিষয়ে আপত্তি করে। তবে মোমেনার খাতায় লেখা চিন্তাভাবনাগুলো ছিল গভীর ও প্রশ্ন জাগানিয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুজ্জামান জানান, মেয়েটির ভাবনার গভীরতা তাকে বিস্মিত করেছে। নিম্নমধ্যবিত্ত পরিবারের একজন ছাত্রী হয়েও তার এমন চিন্তাধারা শিশুদের মনোজগত সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে।

বর্তমানে মোমেনার বিয়ে একই জেলার চারঘাট উপজেলায়। তার দুই ছেলে রয়েছে, বড় ছেলের বয়স নয় বছর। নিজের পুরোনো স্বপ্নগুলো ভুলে গিয়ে এখন সন্তানদের শিক্ষার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।

এ ধরনের ঘটনা শুধু একটি নয়। বরিশাল সদর উপজেলার হেলেনা উচ্চশিক্ষা নিয়ে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখলেও উচ্চমাধ্যমিকের পরপরই তার বিয়ে হয়ে যায়। পরবর্তীতে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করলেও তার শৈশবের স্বপ্ন পূরণ হয়নি। এখন তার পাঁচ বছর বয়সী মেয়েকে ঘিরেই নতুন স্বপ্ন।

অন্যদিকে খুলনার রোকসানা ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফল করেও আর্থিক সংকটে কলেজে ভর্তি হতে পারেননি। পরে পরিবারের চাপে তার বিয়ে হয়ে যায়। তিনি বলেন, নিজের অপূর্ণ স্বপ্ন এখন মেয়ের মাধ্যমে পূরণ করতে চান।

বিশ্লেষকরা বলছেন, এসব গল্প প্রমাণ করে বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি বহু সম্ভাবনার অপমৃত্যুর কারণ। প্রতিটি অসময়ে থেমে যাওয়া স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে একেকটি অপ্রকাশিত সম্ভাবনা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar