1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সারা দেশের ন্যায় একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ৫টি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ৩ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৬৮ জন। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ ও সমাপ্ত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়ও চোখে পড়ে, যারা পরীক্ষা শেষে সন্তানদের সঙ্গে কথা বলে স্বস্তি প্রকাশ করেন।
নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র সচিব, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে বাকি সময়েও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar