বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর ৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জাতিকে উন্নত করতে হলে নৈতিক শিক্ষায় উন্নতি ঘটাতে হবে,। শিক্ষাথীদের ভালো মানুষ হতে হবে।দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। দেশের
দূর্নীতি বন্ধ করতে হবে,। দেশের উন্নয়নে দশের উন্নয়নে নিজেদেরকে উৎস্বর্গ করতে হবে। বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কলেজের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক গোপীকান্ত সরকার,সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,গভর্নিং বডির সদস্য কাজী কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অর্ধশত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।