1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ডা. ইকবালের বদলিতে জনরোষ, বাতিলের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

লোহাগাড়ায় ডা. ইকবালের বদলিতে জনরোষ, বাতিলের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ইকবাল হোসাইনের আকস্মিক বদলিকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জনস্বার্থের প্রশ্নে এই বদলিকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে সরব হয়েছেন স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় লোহাগাড়া সদর বটতলী স্টেশনের মহাসড়কে “লোহাগাড়ার সচেতন নাগরিকবৃন্দ”-এর ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে প্রশাসনিক কারণ দেখিয়ে ডা. ইকবাল হোসাইনকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, গত ২-৩ বছর ধরে তিনি সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করে উপজেলা স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনেন। তার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নত হয় এবং সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পেতে শুরু করে।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “ডা. ইকবাল হোসাইন শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন জনবান্ধব প্রশাসক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তার হঠাৎ বদলি জনমনে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি করেছে।”
প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জহির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়ার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, নূরুল ইসলাম সিকদার, তামিম মির্জা, মফিজুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই বদলির পেছনে কাজ করেছে। তারা আরও দাবি করেন, নতুনভাবে যাকে পদায়ন করা হয়েছে তাকে নিয়ে বিতর্ক রয়েছে, যা স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি করেছে।
বক্তারা জোর দিয়ে বলেন, “জনস্বার্থে কাজ করা একজন দক্ষ ও সৎ কর্মকর্তাকে সরিয়ে দিলে স্বাস্থ্যসেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তারা অবিলম্বে বদলি আদেশ বাতিল করে ডা. ইকবাল হোসাইনকে পূর্বের কর্মস্থলে বহাল রাখার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, জনদাবির প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar