1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র ফ্রি মেডিকেল ক্যাম্প - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৩ জন খবরটি পড়েছেন

জহুরুল হক,কুষ্টিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডাও গার্ড বাংলাদেশ বিজিবি কুষ্টিয়ার উদ্যোগে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিজিবি‘র কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৯ মে শনিবার জেলার দৌলতপুর উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সীমান্ত এলাকার ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়। সীমান্তবর্তী এই এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা ও চিকিৎসা সুবিধার স্বল্পতার কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণ অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন প্রকার ঔষধ প্রদান করা হয়। বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে অগ্রাধিকারদিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচকভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar