1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাককানইবি সাংবাদিক সমিতির আয়োজনে ফ্যাক্ট চেকিং কর্মশালা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাককানইবি সাংবাদিক সমিতির আয়োজনে ফ্যাক্ট চেকিং কর্মশালা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগে পদার্পণ উপলক্ষে “ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ট চেকিংভিত্তিক সংবাদমাধ্যম The Descent–এর সম্পাদক কদরুদ্দিন শিশির। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়াও ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মোছা: জান্নাতি বেগম এবং পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল হাসান অনিক।

সমাপনী বক্তব্যে মোছা: জান্নাতি বেগম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় তথ্য যাচাই ও ডিজিটাল অনুসন্ধানের গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar