1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সীমান্তে হত্যা ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার অভিযোগ তুলে হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।

মঙ্গলবার (১২মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের পর এমন একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে। কিন্তু আজ আমরা দেখছি সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে, স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতায় মানুষ মারা যাচ্ছে, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “ভারত আমাদের নাগরিকদের উপর বারবার নির্যাতন চালালেও বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। আমরা বরাইবাড়ীর যুদ্ধে দেখেছি—বাংলার মানুষ দেশের সীমান্ত রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের সামরিক সক্ষমতাকে দুর্বল করে রাখা হয়েছে।”

সংগঠনটির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার পক্ষ থেকে আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মানববন্ধনে উপস্থিত হয়েছি সারাদেশে হামের প্রকোপে শিশু মৃত্যু এবং সীমান্ত হত্যা। গত দুই মাসে হামে ও হামের উপসর্গে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি, এই সংকট নিয়ে রাজনৈতিক দোষারোপ নয়, কার্যকর সমাধান জরুরি। টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থা, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও চিকিৎসাসেবার অভাবের কারণেই আজ এত শিশুকে প্রাণ দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যাতে দ্রুত টিকার নিশ্চয়তা ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করা যায়। একইসাথে আমরা সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানাই। বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা চাই শুধু বিবৃতি নয়, কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে আর কোনো বাংলাদেশিকে সীমান্তে প্রাণ দিতে না হয়।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar