1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা,বি এল কলেজ রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা,বি এল কলেজ রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন

আব্দুল্যাহ আল জুবায়ের, ক্যাম্পাস প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক পত্রে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজিম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আরিফুর রহমান আরিফ এবং সদস্য সচিব করা হয়েছে হাবিবুর রহমান খান বিপ্লব-কে। ৪৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফিরোজ আহমেদ। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবু জাফর এবং সদস্য সচিব করা হয়েছে খান ইসমাইল হোসেন-কে। ৩০ সদস্য বিশিষ্ট এ আহ্বান কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে খুলনা মহানগর ছাত্রদলের নবঘোষিত কমিটিতে সরকারি ব্রজলাল কলেজ ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ ও সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনটির নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাত্রসমাজের অধিকার আদায়, শিক্ষার্থীদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তারা নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar