1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রের মায়ের সঙ্গে আটক মাদ্রাসা অধ্যক্ষ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ছাত্রের মায়ের সঙ্গে আটক মাদ্রাসা অধ্যক্ষ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন একটি মাদ্রাসার অধ্যক্ষ। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার জিনদপুর বাজার এলাকার মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মাওলানা তোফাজ্জল হোসাইন। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদ্রাসার একটি কক্ষে এক নারীর সঙ্গে তোফাজ্জল হোসাইনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে তাঁরা দুজনকে আটক করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অধ্যক্ষ তোফাজ্জল হোসাইনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে সেসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা।

ঘটনার পর জিনদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকদের কেউ কেউ মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “উত্তেজিত জনতার কাছ থেকে ওই ব্যক্তিকে ও নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar