1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কারমাইকেল কলেজে ছাত্রদলের লিফলেট বিতরণ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কারমাইকেল কলেজে ছাত্রদলের লিফলেট বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন

মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কারমাইকেল কলেজ শাখা।

রোববার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং “জুলাই সনদ”-এর বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

সংগঠনটির নেতারা জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির পক্ষ থেকে স্বাক্ষরিত “জুলাই সনদ”-এর মূল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং এর বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলাই ছিল কর্মসূচির উদ্দেশ্য।

লিফলেটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং তরুণ সমাজের অধিকার নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, “সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের সঙ্গে করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল মাঠে থাকবে।

এ সময় কারমাইকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সনদের গুরুত্ব তুলে ধরেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar