1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০২ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার (১৭ মে) বিকেল ৩টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ তারা। এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, সদস্য সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মোঃ বেলাল হুসাইন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রোভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

শিক্ষক সমিতির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য মহোদয় প্রফেসর ড. এম এম শরীফুল করীম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আমরা সকল শিক্ষক উপাচার্য মহোদয়কে এই আশ্বাস দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই মিলে একযোগে সহযোগিতা করব।”

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষক-প্রশাসনের সমন্বয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar