1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেল ১৪২ শিক্ষার্থী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মানিকগঞ্জে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেল ১৪২ শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক, মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।

জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় জেলার কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে এই বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এসএসসি পাস করা ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৬ লাখ ৮৮ হাজার টাকা এবং এইচএসসি পাস করা ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১২ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলীম এবং মো. আতাউর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, ঝরে পড়া রোধ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে জেলা পরিষদের এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও মেধার মূল্যায়নে এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা পরিষদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar