ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই কার্যত এ ছুটি শুরু হচ্ছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাচ্ছেন। আগামী ৭ জুন রোববার থেকে এসব প্রতিষ্ঠানে আবার ক্লাস শুরু হবে।
অন্যদিকে ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন।
এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনের পর জুলাই ও আগস্ট মাসেও বিভিন্ন সরকারি ও ধর্মীয় উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকদিন ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার শোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)।