1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটিতে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া এর উদ্যোগ একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। শুক্রবার সকাল ৯টা থেকে রাঙ্গামাটির বনরূপা দায়রা ভবনে (লেকার্স পাবলিক স্কুলের পাশে) এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আয়োজন, ব্যাবস্থাপনা এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

রাঙ্গামাটিতে আয়োজন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা কমিটি ও সার্বিকভাবে সহযোগীতা করেছে রাঙ্গামাটির সকল কমিটির সদস্যবৃন্দ এবং কাউখালী উপজেলার আওতাধীন বিভিন্ন শাখা এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছে। ব্যবস্থাপনায় ছিলেন মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, রাঙ্গামাটি ইউনিট।

এদিন চিকিৎসা ক্যাম্পে মোট রোগী ১৮১ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়। রক্তদান কর্মসূচিতে রক্ত দান করেন ৪৪ জন, ব্লাডগ্রুপিং করেন ৭৪ জন। আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিয়মিতভাবে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধারণ আয়ের মানুষ এ ধরনের উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। তারা আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, “মানুষের প্রয়োজনে রক্তদান করা একটি মানবিক দায়িত্ব। আমরা চাই সমাজের আরও তরুণরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক। স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar