1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন ক্যানসার টিকায় আশার আলো, ১৫ রোগীর টিউমার পুরোপুরি বিলীন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নতুন ক্যানসার টিকায় আশার আলো, ১৫ রোগীর টিউমার পুরোপুরি বিলীন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্যানসারের বিরুদ্ধে নতুন ধরনের এক ইনজেকশনভিত্তিক চিকিৎসায় আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা পুরো টিউমারই দূর করতে সক্ষম হয়েছে।

১১টি দেশে পরিচালিত এক আন্তর্জাতিক পরীক্ষায় অ্যামিভ্যান্টাম্যাব নামের এই ইনজেকশন প্রয়োগ করা হয়। এতে অংশ নেন এমন রোগীরা, যাদের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল অথবা চিকিৎসার পর আবার ফিরে এসেছিল। প্রচলিত চিকিৎসাতেও যাদের অবস্থার উন্নতি হচ্ছিল না, তাদের ওপরই মূলত এই পরীক্ষা চালানো হয়।

গবেষকদের তথ্য অনুযায়ী, মাথা ও গলার ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীর মধ্যে ৪৩ জনের টিউমার ছোট হয়েছে বা পুরোপুরি বিলীন হয়েছে। এর মধ্যে ১৫ জনের ক্ষেত্রে টিউমার সম্পূর্ণ নির্মূল হয়েছে। অনেক রোগীর শরীরে কয়েক সপ্তাহের মধ্যেই ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন এই ফলাফলকে “নজিরবিহীন” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যেসব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি বা রোগপ্রতিরোধভিত্তিক চিকিৎসাও কাজ করছিল না, তাদের জন্য এই ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ।

গবেষকদের মতে, ইনজেকশনটি তিনটি ভিন্ন উপায়ে কাজ করে। এটি টিউমার বৃদ্ধিতে সহায়ক ইজিএফআর প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করে, ক্যানসার কোষের প্রতিরোধক্ষমতার সঙ্গে যুক্ত এমইটি পথকে প্রতিরোধ করে এবং শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে।

গবেষণার পূর্ণ ফলাফল যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য ‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি’ সম্মেলনে উপস্থাপন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar