1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখলের অভিযোগে উত্তাল এলাকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখলের অভিযোগে উত্তাল এলাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

আল মাহমুদ জীবন
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখল ও জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, একটি ভূমি জালিয়াতি চক্র সরকারি হাসপাতালের জমি দখলের চেষ্টা করছে এবং এ ঘটনায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত কবির আহমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং কথিত সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। এ দাবিতে এলাকায় সভা-মিছিল অব্যাহত রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সরকারি হাসপাতালের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগ করেন, ভূমি জালিয়াতি চক্র বিভিন্ন কৌশলে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করছে, যা এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করছে।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ইউএইচও এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহায়তা কামনা করেছেন বলে জানা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, হাসপাতালের জমি একাধিক দাতার দানকৃত সরকারি সম্পদ। তাই এটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar