1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজ গণিত বিভাগে ‘সুপার ক্লাসিকো’-দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ঝড়ে ব্রাজিল বিধ্বস্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব

কারমাইকেল কলেজ গণিত বিভাগে ‘সুপার ক্লাসিকো’-দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ঝড়ে ব্রাজিল বিধ্বস্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কারমাইকেল কলেজের গণিত বিভাগে আয়োজিত বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে নাটকীয় শুরু হলেও শেষ পর্যন্ত একতরফা দাপট দেখিয়ে ৬-১ গোলের বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা সমর্থকরা।

ম্যাচের শুরুটা ছিল সমানতালে লড়াইপূর্ণ। প্রথমার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের প্রথম গোলটি আসে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে, যা তাদের এগিয়ে দেয়। তবে লিড ধরে রাখতে পারেনি তারা। হাফটাইমের আগেই ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা সমর্থকরা পরপর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায়।

প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ২-১ গোলের লিডে, যেখানে দুই দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে জমিয়ে তোলে।

কিন্তু দ্বিতীয়ার্ধে চিত্র পুরোপুরি পাল্টে যায়। ব্রাজিল দল ছন্দ হারিয়ে ফেলে এবং আর্জেন্টিনার ধারাবাহিক আক্রমণের সামনে রক্ষণভাগ ভেঙে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে আরও চারটি গোল করে ব্যবধান বড় করে আর্জেন্টিনা।
উক্ত ম্যাচে গোল করেন
সৌমিক খান – ২ গোল, আরমান – ২ গোল, শুভ – ১ গোল (৩টি অ্যাসিস্ট), মামুন – ১ গোল

মিডফিল্ডে শুভর অসাধারণ নিয়ন্ত্রণ ও প্লেমেকিং পুরো ম্যাচে পার্থক্য গড়ে দেয়। তার তিনটি অ্যাসিস্ট আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ফিটনেস, কৌশল ও দলীয় সমন্বয় ছিল চোখে পড়ার মতো। বিপরীতে ব্রাজিলের ছন্দপতন ও রক্ষণভাগের দুর্বলতা বড় ব্যবধানে পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের হাতে ‘সেভেন আপ’ তুলে দেন—যা ছিল মজার ছলে একটি প্রতীকী ইঙ্গিত। তারা বলেন, “৭টি গোল দিতে না পারার আক্ষেপ থেকেই গেল।”
আর্জেন্টিনা সমর্থকদের ভাষায়, “হেক্সা মিশন ডান”—যা এই ম্যাচের বড় জয়কে আরও রসিকতাপূর্ণভাবে তুলে ধরে।

নাটকীয় শুরু থেকে দাপুটে সমাপ্তি—এই ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের আধিপত্যই ছিল মূল গল্প। গণিত বিভাগের এই সুপার ক্লাসিকো দীর্ঘদিন আলোচনায় থাকবে বলে মনে করেন উভয় দলের সমর্থকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar