1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসি-এইচএসসিতে কমতে পারে বিষয় ও পরীক্ষার সময় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

এসএসসি-এইচএসসিতে কমতে পারে বিষয় ও পরীক্ষার সময়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের সবচেয়ে বড় দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসির বিষয় সংখ্যা এবং পরীক্ষার সময় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান চালু রাখতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, এ-সংক্রান্ত একটি প্রাথমিক ধারণাপত্র ও কর্মপরিকল্পনা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে এসএসসি পরীক্ষা শেষ করতে ২৫ থেকে ৩০ কর্মদিবস এবং এইচএসসি শেষ করতে ৩০ থেকে ৩৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগে। এতে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় অন্যান্য শ্রেণির পাঠদান ব্যাহত হয়।

এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিষয়টি নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হবে। সেখানে শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত নেয়া হবে।

কর্মশালায় ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পরীক্ষাব্যবস্থাও পর্যালোচনা করা হবে। পাশাপাশি কিছু বিষয় একীভূত করা যায় কি না এবং ডিসেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব কি না, তা নিয়েও আলোচনা হবে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনাটি বাস্তবায়নে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং পুরো প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar