1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে চার নতুন বিষয় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে চার নতুন বিষয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধু সনদনির্ভর না রেখে নৈতিক মূল্যবোধ, সামাজিকতা, সৃজনশীলতা, ক্রীড়া, সংস্কৃতি এবং কর্মমুখী দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে সব শিক্ষার্থীর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মাহদী আমিন জানান, শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা ও কর্মজীবনমুখী সক্ষমতা বাড়াতে ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অষ্টম শ্রেণি থেকে পর্যায়ক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব স্থাপন এবং ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar