1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন দফা দাবিতে পরীক্ষার্থীদের শাহবাগ অবরোধ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

তিন দফা দাবিতে পরীক্ষার্থীদের শাহবাগ অবরোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে একই দিন দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ করে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে সচিবালয়ের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি।

এরপর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর প্রভাবে শাহবাগ, মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়।

যানজটে অফিসফেরত যাত্রী, রোগীবাহী যানবাহন ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। কয়েকজন যাত্রী এ ধরনের অবরোধে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনার আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar