নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত উপকরণ hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লোগো পিএনজি, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। রিলস হতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা-সংক্রান্ত। থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে পাঠানোর পাশাপাশি মাসকট ও স্লোগানও একই ই-মেইলে জমা দিতে হবে।
এছাড়া, প্রতিটি জমাদানের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের তথ্য সংযুক্ত করতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন হবে না।