1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

লিখন সরকার জয়, জবি প্রতিনিধি
রবিবার (২৬ জুলাই), বিকেল ৪টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ ছাড়াও কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রপ্রতিনিধিরা এই দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “আমরা যদি নিজেদের প্রতিষ্ঠান থেকে ট্রেজারার তৈরি করতে না পারি তবে সেটা চরম ব্যর্থতা। আমাদের নিজস্ব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও সমস্যা যেভাবে বুঝবেন, বাইরের কেউ এসে তা পারবেন না। জবিকে বারবার বিবেচনায় না নিয়ে বাইরে থেকে পদে বসানো হলে তা বৈষম্যের রূপ নেয়।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষকরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কিংবা কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালনে সক্ষম হন, তবে আমাদের নিজের বিশ্ববিদ্যালয়ে কেন বাইরের কাউকে নিয়োগ দেওয়া হবে? বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৪৫ জন অধ্যাপকসহ মোট ৭৩২ জন যোগ্য শিক্ষক রয়েছেন। তাই ব্যবসায় শিক্ষা অনুষদ বা অন্য যেকোনো অনুষদ থেকে জবির যোগ্য কাউকেই নিয়োগ দিতে হবে।”

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, “শিক্ষক সমিতি কেবল শিক্ষকদের সংগঠন নয়, তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে।”

কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিম বলেন, “বাইরে থেকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারী সমিতি সরাসরি কর্মবিরতিতে যেতে বাধ্য হবে।”

শিক্ষক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রশাসনকে সতর্ক করে বলেন, “জবি থেকে কোষাধ্যক্ষ নিয়োগ না দেওয়া হলে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়া হবে।”

শিক্ষক নিয়োগে মেধার প্রাধান্য

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জবির নিজস্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “মেধার ভিত্তিতে জবির শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ আরও বেশি হওয়া উচিত।”

ছাত্র প্রতিনিধি ফেরদাউস বলেন, “বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করতো তাদের পুরষ্কার হিসেবে জবিতে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা এই ধরনের কোনো বৈষম্য আর দেখতে চাই না।”

সংবাদ সম্মেলনে ‘টিম জগন্নাথ’ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar