নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুই নারীর আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।