1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অর্থ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অর্থ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।সভায় নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সভাপতি উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত সকল সদস্যকে স্বাগত জানান।সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটসহ সরকারের অত্যাবশ্যকীয় পরিপত্র পরিপালন ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ৮ম সভার কার্যবিবরণী নিশ্চিত ও অনুমোদন করা হয়। এছাড়াও বাজেট ওয়ার্কিং গ্রুপ (বিডব্লিউজি) ও বাজেট ম্যানেজমেন্ট কমিটির (বিএমসি) সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট অনুমোদনের সুপারিশ, যানবাহন পুলের জন্য ক্রয়কৃত পিকআপ গাড়ির ক্রয় সংক্রান্ত কমিটির প্রতিবেদন অনুমোদন, অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানী হার, নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের পারিতোষিক, সেমিনার খাতভিত্তিক সম্মানী হার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদিত হার এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধনপূর্বক অনুমোদন দেওয়া হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য মোছা: নাজমুন নাহার জুম প্ল্যাটফর্মে অনলাইনে যুক্ত ছিলেন।এসময় আরও উপস্থিত ছিলেন রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থ কমিটির সদস্য মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জুনাইদ কবির, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান, সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় অনুমোদিত আর্থিক বিষয়াদি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ কমিটির সুপারিশসহ পরবর্তী রিজেন্ট বোর্ডে উপস্থাপন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar