1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে ১৫ মেধাবী শিক্ষার্থীকে হাসান আলী খাঁন মেধাবৃত্তি প্রদান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নবীনগরে ১৫ মেধাবী শিক্ষার্থীকে হাসান আলী খাঁন মেধাবৃত্তি প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার (৩ আগস্ট) ২০২৬, বিকেল ৪টা ৩৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উস্তাদ হাসান আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা থোল্লাকান্দি, কুলাশিন, মানিকনগর, বড়িকান্দি ও কাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ‘পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজ ও সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান আফতাবুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার সহসভাপতি ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী করিম হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নুর মোহাম্মদ শিকদার মিঠু। স্বাগত বক্তব্য দেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও নৈতিক সমাজ গঠনের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মেধাবৃত্তি শিক্ষার্থীদের শুধু স্বীকৃতিই দেয় না, ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণাও জোগায়।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। তারা উস্তাদ হাসান আলী খাঁনের স্মৃতিচারণ করে শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর অবদানের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আমির ফয়সাল, থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বাবুল, ব্যবসায়ী মোহাম্মদ আলী এবং অভিভাবক প্রতিনিধি উজ্জ্বল ভৌমিক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar