1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (৬ আগস্ট), দুপুর ১টা ১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সবুজায়নে উৎসাহিত করতে নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতিটি শিক্ষার্থীকে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন।

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন, ছায়া ও জীবনের নিরাপত্তা দেয়। আজকের শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার মানসিকতা গড়ে তুলতে পারলে আগামী প্রজন্ম একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার পাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজার সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং পরিবেশের প্রতি তাদের দায়িত্বশীল করে তুলবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar