1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ছাদে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় ছাদে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (৭ আগস্ট) ২০২৬, সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদরাসার টিনের ছাদে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসাদ (১১) নামে এক হেফজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নেয়াজর টেক এলাকায় অবস্থিত তা’লিমুল কুরআন মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজি পাড়া এলাকার মো. ফারুকের ছেলে এবং সে ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে খেলার সময় একটি বল মাদরাসার টিনের ছাদে আটকে যায়। বলটি আনতে ছাদে উঠলে আসাদ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। মাদরাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একাধিক চিহ্ন পাওয়া গেছে।”

নিহতের স্বজনরা মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তাহীন পরিবেশকে এ দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তদন্ত ও আইনি প্রক্রিয়া

এ বিষয়ে বক্তব্য জানতে মাদরাসার পরিচালক মাওলানা ফরিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar