1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার বাতিঘর চন্দ্রপুর জেএনপিএস বিদ্যালয় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লালমনিরহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার বাতিঘর চন্দ্রপুর জেএনপিএস বিদ্যালয়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি
শনিবার (৮ আগস্ট), দুপুর ১২টা ১৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে চন্দ্রপুর জেএনপিএস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং ৩৫ জন শিক্ষক-কর্মচারী তাদের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন।

প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের ২০ শতক জমিতে বিদ্যালয়টি গড়ে তোলেন। সরকারি বা বেসরকারি নিয়মিত কোনো আর্থিক সহায়তা না থাকলেও স্থানীয়দের সহযোগিতায় নিজস্ব অর্থায়নে চলছে এর কার্যক্রম। এখানে শিশুদের পাঠদানের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশমূলক কার্যক্রম, খেলাধুলা ও জীবনমুখী দক্ষতা শিক্ষা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, “বিশেষ শিশুদের শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সীমিত সামর্থ্য থাকলেও ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে আমরা শিশুদের পাশে থাকার চেষ্টা করছি।”

বিদ্যালয়টির কার্যক্রম সম্প্রতি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। গত ৯ জুলাই ২০২৬ কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বদরুল হাসান এবং ২৭ জুলাই ২০২৬ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বিদ্যালয়টি পরিদর্শন করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সহায়তা, উন্নত অবকাঠামো ও প্রয়োজনীয় থেরাপি সুবিধা নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি উত্তরাঞ্চলের বিশেষ শিশুদের জন্য একটি আদর্শ মডেল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar