1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ আগস্ট থেকে ৬৪ জেলায় মিলতে পারে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

১৫ আগস্ট থেকে ৬৪ জেলায় মিলতে পারে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে প্রায় ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অর্থ বিতরণ শুরু হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭০ হাজার ১১৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন হবে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকরা এ সুবিধার আওতায় থাকবেন।

অন্যদিকে কল্যাণ ট্রাস্টের প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তিতে প্রায় ৬০০ কোটি টাকা প্রয়োজন হবে। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা হওয়া আবেদনগুলো এ ধাপে নিষ্পত্তির পরিকল্পনা করা হয়েছে।

তবে দুই সংস্থায় বর্তমানে ১ লাখ ১৪ হাজারের বেশি আবেদন ঝুলে রয়েছে। এসব আবেদন পুরোপুরি নিষ্পত্তি করতে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar