1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহে নারীর রাজনৈতিক অধিকার ও নেতৃত্ব বিকাশে ‘হার ভোট, হার সিট’ ক্যাম্পেইন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে নারীর রাজনৈতিক অধিকার ও নেতৃত্ব বিকাশে ‘হার ভোট, হার সিট’ ক্যাম্পেইন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ / জাককানইবি প্রতিনিধি
রবিবার (৯ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারীর রাজনৈতিক অধিকার ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে ময়মনসিংহে ‘হার ভোট, হার সিট’ ক্যাম্পেইনের জেলা পর্যায়ের মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ নগরীর শাপলা রিসোর্স সেন্টারে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ওয়াদা)-এর যৌথ আয়োজনে এই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়।

দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী এবং ভোটাধিকার প্রয়োগে তাঁদের অংশগ্রহণ বাড়ছে। তবে নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব মাত্র ২.৩৩ শতাংশ। এই বৈষম্য দূর করতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আয়োজনে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের সংবাদ পাঠক ও উপস্থাপক কৃষিবিদ নাদিরা জান্নাত রাখি এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধি মোসাদ্দেক হোসেন। তাঁরা সংবাদ ও কনটেন্ট তৈরিতে জেন্ডার-সংবেদনশীলতা, নারীর প্রতি বৈষম্যমূলক ভাষা পরিহার এবং অনলাইন নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

নারীর রাজনৈতিক অংশগ্রহণ শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে না। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের জায়গায় নারীর প্রতিনিধিত্ব বাড়াতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগের মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ইয়ুথ অ্যাক্টিভিস্টরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ভূমিকা গণমাধ্যমে আরও দৃশ্যমান করা এবং ইতিবাচক ও তথ্যভিত্তিক গল্প তৈরির ওপর গুরুত্ব দেন।

‘হার ভোট, হার সিট’ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য হলো নারীর রাজনৈতিক অংশগ্রহণের পথে থাকা সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধাগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় জনসচেতনতা তৈরি করা। দিনব্যাপী এই আয়োজনে প্রকল্পের ব্রিফিং, বেসলাইন তথ্য উপস্থাপন এবং ডিজিটাল নিরাপত্তা ও অপতথ্য মোকাবিলার কৌশল নিয়ে দলগত অনুশীলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar