নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট, ২০২৬) দুপুর ২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী সিজানের ওপর নির্যাতনের প্রতিবাদে যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিন শিক্ষার্থী সিজানের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত সচিবের দ্রুত অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে একজন শিক্ষার্থীর ওপর এমন নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ঘটনার বিষয়ে জানতে যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।