1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফুটবল বিতরণ - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল শিকারীরা কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ ইয়েমেনে হুতিদের ওপর হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান ট্রাম্পের পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা শাহজালাল বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণসহ আটক ৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফুটবল বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

ববি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের বিষয়ে উৎসাহিত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব, ইমরান মাহমুদ, ছাত্রদল নেতা আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতারা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসজীবনে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তারা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক পরিবেশে যুক্ত থাকার আহ্বান জানান।

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসজীবনে যেকোনো প্রয়োজন ও সার্বিক বিষয়ে শাখা ছাত্রদল তাদের পাশে থাকবে। শিক্ষার্থীদের মঙ্গল ও কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়া উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

ফুটবল পেয়ে ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত বলেন, খেলাধুলার জন্য নতুন একটি বল পেয়ে তারা আনন্দিত। এতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে জানান তিনি।

পরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X