1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর বোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণ: ফেইল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেলেন ৭৫২ জন - bdtelegraph24.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পাথরঘাটায় ১৭ হাজার টাকায় বিক্রি হলো ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ কুমারখালীতে সারের কৃত্রিম সংকট তৈরি: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২৫ পথে পথে গাছের বীজ ছড়িয়ে চলেছে প্রকৃতিপ্রমী কামরুজ্জামান নেত্রকোণায় জুয়ার আসরে আটক যুবদল নেতা ও ৩ সরকারি চাকরিজীবীসহ ৮ জন সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘নানা ভাই’ বাহিনীর ১২ বনদস্যু সরকারি স্কুল-কলেজের অব্যয়িত হাজার কোটি টাকা কোষাগারে নিতে চায় সরকার লোহাগাড়ায় ভাতার কার্ড ও সনদের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিলুপ্ত র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল

যশোর বোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণ: ফেইল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেলেন ৭৫২ জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১,৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে অকৃতকার্য হওয়া ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৫২ জন শিক্ষার্থী।

পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ ৩৮০ জনের মধ্যে ১ জন A গ্রেড, ৩ জন A- গ্রেড, ৩৩ জন B গ্রেড, ১৯ জন C গ্রেড এবং ৩২৪ জন D গ্রেড পেয়েছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭৫২ জনের মধ্যে পূর্বে A গ্রেড পাওয়া ৭৩১ জন, A- গ্রেড পাওয়া ১৯ জন এবং B গ্রেড পাওয়া ২ জন শিক্ষার্থী রয়েছেন।

অন্যান্য গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে A- থেকে ৩০৮ জন, B থেকে ১২ জন এবং C থেকে ১ জন শিক্ষার্থী A গ্রেডে উন্নীত হয়েছেন। এছাড়া B থেকে ১৫০ জন, C থেকে ১ জন এবং D থেকে ১ জন শিক্ষার্থী A- গ্রেড পেয়েছেন। পাশাপাশি ৬৫ জনের ফলাফলে C থেকে B এবং ১৪ জনের D থেকে C গ্রেডে উন্নতি হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হয়েছে। মূলত নম্বর গণনা কিংবা লিখনসংক্রান্ত ভুল সংশোধন করায় এই ফলাফল পরিবর্তন হয়েছে। সংশোধিত ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X