1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি
রবিবার (১৩ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবগঠিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার। বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তৃতীয় ভাষা শিক্ষা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে এই কেন্দ্রটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারকে তার মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিডিসির পরিচালকের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

নিয়োগের বিষয়ে মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে আরও দুটি দপ্তরের দায়িত্বে আছি। এটিসহ মোট তিনটি দপ্তরের দায়িত্ব পালন করতে হবে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ চেষ্টা করে যথাযথভাবে পালন করব।

তিনি আরও বলেন, এতগুলো দায়িত্ব পালন করা আমার জন্য কিছুটা কষ্টকর। তাই উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাকে যেন কোনো একটি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে শিক্ষার্থীরা ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স ও সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X