1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাঁচ উদ্ভাবনী প্রকল্প নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ BUP শিক্ষার্থীরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

পাঁচ উদ্ভাবনী প্রকল্প নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ BUP শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

ফাতেমা আক্তার তোয়া।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ পাঁচটি পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের Faculty of Business Studies (FBS)-এর তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব প্রকল্প নিয়ে জাতীয় পর্যায়ের এই উদ্ভাবনী আয়োজনে অংশগ্রহণ করেন।

ঢাকার নভোথিয়েটারে তিন দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় BUP-এর প্যাভিলিয়ন নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী, শিক্ষক, গবেষক ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর সমাধান ও পরিবেশবান্ধব উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করে।
মেলায় BUP-এর FBS-এর সম্মানিত ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিনুল আকবর খান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এবং বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।

প্রদর্শিত পাঁচ উদ্ভাবনী প্রকল্প
১. Ecolery (ইকোলেরি)
চা, কফিসহ বিভিন্ন গরম পানীয় পান শেষে খেয়ে ফেলা যায়—এমন একটি প্রাকৃতিক ও ভোজ্য কাপ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ও বর্জ্য কমানোর লক্ষ্যে এটি একটি সম্ভাবনাময় পরিবেশবান্ধব বিকল্প।
২. Tylus (টাইলাস)
প্লাস্টিক ও ফ্লাই অ্যাশ বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে তৈরি পরিবেশবান্ধব, টেকসই ও সাশ্রয়ী টাইলস। প্রকল্পটি বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
৩. HemoID (হেমোআইডি)
চিকিৎসাক্ষেত্রে শিরা শনাক্তকরণ এবং বায়োমেট্রিক নিরাপত্তার জন্য উদ্ভাবিত Near-Infrared (NIR)-based Vein Mapping System। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চিকিৎসা ও নিরাপত্তা খাতে সম্ভাবনাময় প্রয়োগের সুযোগ তৈরি করে।
৪. SHUNNO (শূন্য)
আখের ছোবড়া থেকে তৈরি শতভাগ বায়োডিগ্রেডেবল প্লেট ও কাপের পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি প্ল্যান্টার ও হোম ডেকোর। পরিবেশবান্ধব জীবনযাপন ও টেকসই ব্যবহারের ধারণাকে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
৫. AgroBot (এগ্রোবট)
ফসলের রোগ শনাক্তকরণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্বয়ংক্রিয়ভাবে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগে সক্ষম একটি কৃষি রোবট। প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন দক্ষ, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে পারে।
জাতীয় পর্যায়ের এই ইনোভেশন ফেয়ারে BUP শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, সৃজনশীলতা ও উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন ঘটিয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরেছে এই আয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X