1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মিজানুর রহমানের জরুরি অস্ত্রোপচার প্রয়োজন - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মিজানুর রহমানের জরুরি অস্ত্রোপচার প্রয়োজন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ২টা ৫৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক রেজিস্ট্রার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ১৫-১৬ লাখ টাকা। দীর্ঘ চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হওয়ায় বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

প্রায় আড়াই মাস ধরে ভারতের নয়াদিল্লিতে অধ্যাপক মিজানুর রহমানের চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তাঁর চিকিৎসার দ্বিতীয় ও সংকটপূর্ণ পর্যায় চলছে। পিইটি-সিটি স্ক্যান ও কন্ট্রাস্ট অ্যানালাইসিসের প্রতিবেদনে টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম ও ড. মিজানুর রহমানের স্ত্রী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাতেমা রহমান চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করতে দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “একজন সম্মানিত শিক্ষক হিসেবে প্রফেসর মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে চলেছেন। আজ তাঁর জীবনের এই কঠিন সময়ে দেশে ও বিদেশে অবস্থানরত তাঁর বন্ধু, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সকল শুভানুধ্যায়ীর কাছে বিনীত আবেদন, সামর্থ্য অনুযায়ী তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”

সহায়তা পাঠানোর ব্যাংক হিসাব:
ব্র্যাক ব্যাংক: অ্যাকাউন্ট নাম- MD. Asraful Alam, অ্যাকাউন্ট নম্বর- ১০৮০৭৫৪৭১০০১, শাখা- ময়মনসিংহ নতুন বাজার শাখা, রাউটিং নম্বর- ০৬০৬১১৭৫০।
অগ্রণী ব্যাংক: অ্যাকাউন্ট নাম- Rahima Khatun, অ্যাকাউন্ট নম্বর- ০২০০০২৬৩০৯৫৯৬, শাখা- জিএসটিইউ শাখা, গোপালগঞ্জ, রাউটিং নম্বর- ০১০৩৫০০৫৬।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar