1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি রাফি, জিএস রাব্বি - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি রাফি, জিএস রাব্বি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

ববি প্রতিনিধি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ নির্বাচন ২০২৬-২৭ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ইফতেসাফ-আর-রাফি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রাব্বি হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভিপি পদে রাফি শিকদার ৫০ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে. এম. ইয়াকিন আরাফাত পান ১ ভোট। সাধারণ সম্পাদক পদে রাব্বি হাসান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াদ হোসেন পান ১৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন আশরাফুল মোল্লা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. সাঈদ হোসেন, প্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে মো. রাহাত বেপারী এবং লটারির মাধ্যমে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রত্যয় রায় বিজয়ী হন।

ব্যাচভিত্তিক সদস্য পদে ১০ম ব্যাচ থেকে মো. আলিমুদ্দিন, ১১তম ব্যাচ থেকে মো. তাহাসিন নাবিল, ১২তম ব্যাচ থেকে রুদ্র, ১৩তম ব্যাচ থেকে মো. আলমগীর হোসেন, ১৪তম ব্যাচ থেকে মো. মেহেদী হাসান ও সমাউন ভূঁইয়া এবং ১৫তম ব্যাচ থেকে এস. এম. রায়হানুল হায়দার ও নাসিম মাহমুদ নাহিদ নির্বাচিত হন।

সাধারণ শিক্ষার্থীদের এই আস্থা ও ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিভাগের শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের যৌক্তিক যেকোনো প্রয়োজনে আমরা সার্বক্ষণিক পাশে থাকব। সমাজবিজ্ঞান বিভাগকে একটি সুসংগঠিত ও আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।

নবনির্বাচিত ভিপি রাফি শিকদার এ কথা বলেন। নির্বাচন প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষকবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটি এবং ভোটারদের ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar