1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (২৮ সেপ্টেম্বর), রাত ৯টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির নানিয়ারচর উপজেলার গুলসাছড়ির দরিদ্র মেধাবী শিক্ষার্থী বিথী চাকমার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তা দূর করলেন স্থানীয় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ। পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাস করেও উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারছিলেন না বিথী, এমন পরিস্থিতিতে তার ভর্তির যাবতীয় দায়িত্ব নিয়েছেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

বিথীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে তার মা নানা কষ্টের মধ্যে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ বহন করে আসছেন। সম্প্রতি বিথী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বিথীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং ভর্তির যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেন।

সাইফুল ইসলাম সাইফের এই সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিথীর মা। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সহযোগিতার জন্য ছাত্রদল নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিথীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সংকটের কারণে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিথীর শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পথ সহজ হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar