1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এই শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম। এ সময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাবির সাবেক সভাপতি মো. মেহেদী হাসান, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার নীতিনির্ধারণী কমিটির সদস্যসচিব মোসাদ্দেকুর ইসলাম, জাবি শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান সিয়াম ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান সিয়াম বলেন, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত। এ ধরনের উদ্যোগ বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করবে।

তিনি বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে জাবি শাখা।

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার সদস্যসচিব মোসাদ্দেকুর ইসলাম বলেন, জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমরা এ উদ্যোগ নিয়েছি। দীর্ঘদিনের প্রচেষ্টার পর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও সন্তুষ্ট।

তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এবার সব শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা সম্ভব হয়নি। তবে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সহায়তা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar