1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে এবং রক্তদাতাদের সহজে খুঁজে পেতে চালু হলো নতুন অ্যাপ ‘JnURedDrop’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) জকসু কার্যালয়ে এক অনুষ্ঠানে অ্যাপটির শুভ উদ্বোধন করা হয়। জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জরুরি মুহূর্তে পরিচিতজনদের কাছে বারবার খোঁজ নেওয়ার ঝামেলা এড়াতে এবং দ্রুততম সময়ে রক্ত পেতে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যাপের মাধ্যমে জবি পরিবারের সদস্যরা রক্তের গ্রুপ অনুযায়ী খুব সহজেই রক্তদাতা খুঁজে পেতে পারবেন। একইসঙ্গে যারা নিয়মিত রক্তদান করতে আগ্রহী, তারা নিজেদের তথ্য নিবন্ধন করে সম্ভাব্য রক্তদাতা হিসেবে যুক্ত হতে পারবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের একটি শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো জরুরি মুহূর্তে চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রায় সময়ই দেখা যায়, রক্তের অভাবে আমাদের শিক্ষার্থীরা কিংবা তাদের পরিবার চরম বিপাকে পড়েন। জকসুর সমাজসেবা সম্পাদকের এই উদ্যোগ আমাদের সেই দীর্ঘদিনের সংকট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ। আমি বিশ্বাস করি, JnURedDrop অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পাবে এবং বহু মূল্যবান প্রাণ রক্ষা পাবে।”

অ্যাপটির উদ্যোক্তা ও জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “জরুরি মুহূর্তে রক্তের জন্য শিক্ষার্থীদের আকুতি আমাদের সবসময়ই ভাবাতো। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্যই আমরা ‘JnURedDrop’ অ্যাপটি নিয়ে কাজ করেছি। এর মাধ্যমে রক্তগ্রহীতা ও রক্তদাতার মধ্যকার দূরত্ব ঘুচে যাবে। জবি পরিবারের সবার সম্মিলিত সহযোগিতায় এই প্ল্যাটফর্মটি একটি জীবনরক্ষাকারী নেটওয়ার্কে পরিণত হবে বলে আমার বিশ্বাস।”

জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য আকিব হাসান ও আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যাপটির সফল ও সর্বাত্মক ব্যবহারের আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar