1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (২ অক্টোবর ২০২৬), রাত ৯টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে ভিন্নতা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘ এই ছুটির সুযোগ পাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকারি ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে মোট ১০ দিনের (১৬ থেকে ২৫ অক্টোবর) ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমাধ্যমিক স্তরের কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যোগ করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৬ দিন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসাগুলোতে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

সরকারি চাকরিজীবীদের ছুটি

সরকার ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা মোট ৫ দিনের ছুটি পাচ্ছেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ ও ১৯ অক্টোবর ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এটিএম, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সচল থাকবে। তবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবেন এবং জনস্বার্থে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar