1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (৩ অক্টোবর, ২০২৬)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে ৩ লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে বা বই বিতরণের পর অনিয়মের অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মিড-ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা কুপন দিয়ে ক্যান্টিন থেকে খাবার কিনতে পারবে এবং খাদ্য তালিকায় নতুন খাবার যুক্ত করা হবে। স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে খাবার সরবরাহ প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের ভাবনাও রয়েছে সরকারের।

তিনি আরও জানান, মিড-ডে মিল কর্মসূচির এই ব্যবস্থা প্রথমে কয়েকটি জেলায় পাইলটিং হিসেবে শুরু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ ও তদারকির বিষয়গুলো তুলে ধরেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar