1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

রকি হাসান
স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে সরকারি পরিপত্রের নির্দেশনা উপেক্ষা করে জ্যেষ্ঠ শিক্ষককে বাদ দিয়ে অপেক্ষাকৃত জুনিয়র এক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এডহক কমিটির বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাঈন উদ্দিন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

বিদ্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মো. আতাউর রহমান ২০১১ সালের ১ জুন বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পরিপত্র অনুযায়ী তিনি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে তিনি অবসরে যান।

অন্যদিকে, মো. মাঈন উদ্দিন ২০০২ সালের ১ আগস্ট সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। একই পদে মো. সিদ্দিকুর রহমান যোগদান করেন ২০০৩ সালের ১ জুন। সে হিসেবে জ্যেষ্ঠতার দিক থেকে মাঈন উদ্দিন সিদ্দিকুর রহমানের চেয়ে সিনিয়র বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মাঈন উদ্দিনের দাবি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদটি শূন্য হওয়ার পর প্রচলিত পরিপত্র অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকেই দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু তাকে বাদ দিয়ে এডহক কমিটি রেজুলেশনের মাধ্যমে জুনিয়র শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে। এতে সরকারি পরিপত্র লঙ্ঘন হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “উপরের নির্দেশনা অনুযায়ী সিদ্দিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।” তবে পরিপত্র লঙ্ঘনের বিষয়টি তিনি স্বীকার করেছেন বলে জানা যায়।

বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য মো. ফরিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সদস্য মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তারা আর কোনো অনিয়ম চান না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে পরিপত্র অনুযায়ী বিষয়টি সংশোধন করে যথাযথ নিয়মে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।

অভিযোগকারী শিক্ষক মো. মাঈন উদ্দিন বলেন, “পরিপত্র অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার দাবিদার। কিন্তু আমাকে বাদ দিয়ে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি। পরিপত্র অনুযায়ী রেজুলেশন সংশোধন করে আমাকে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।”

এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পেশাগত কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামছুননাহার মাকছুদা বলেন, “বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাঈন উদ্দিনের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar