1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ভারত গণতন্ত্রের জননী, দেশে বিতর্কের পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী মোদি ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে একতাবদ্ধ প্রত্যাশীর তরুণ সেচ্ছাসেবীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর), রাত ৮টা ৫৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হতে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ এ এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারি পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে তা দুটি বিদ্যালয় হিসেবে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল বলে গণ্য হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় ১ ঘণ্টা।

ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা। লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রকাশের পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। এছাড়া জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি কার্যক্রমের ব্যাপক প্রচার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar